তুর্কি ভাষায় ‘তোম্বিক’ শব্দের অর্থ ‘মোটু’ বা ‘গুলুমুলু’। পশ্চিম তুরস্কের উশাক প্রদেশের ওই নারী এ ঘটনার পর স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। অন্যদিকে, স্বামী পাল্টা মামলা করে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন, যা পরবর্তীতে খারিজ হয়ে যায়। আদালতের শুনানিতে ওই নারী জানান, তার স্বামী বারবার তাকে হুমকি দিয়ে বার্তা পাঠাতেন, যেমন—‘দূর হও, তোমাকে আর দেখতে চাই না’ এবং ‘তোমার মুখ শয়তানকে দেখাও গে।’ এ ছাড়া তিনি নিজের বাবার অস্ত্রোপচারের খরচ বাবদ স্ত্রীর কাছ থেকে টাকা দাবি করেন। শুনানির সময় স্বামীর ফোনে স্ত্রীর নাম ‘তোম্বিক’ নামে সংরক্ষিত থাকার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়। নারীটির দাবি, এই ডাকনাম তাকে অপমান করেছে এবং তাদের সম্পর্ক ভেঙে দিয়েছে। আদালত তার দাবিকে সমর্থন করে রায় দেন যে, ওই নাম ও...
Developed by BDITHOST