জি ২৪ ডিজিটাল ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় ডিভোর্স দিলেন স্ত্রী

তুর্কি ভাষায় ‘তোম্বিক’ শব্দের অর্থ ‘মোটু’ বা ‘গুলুমুলু’। পশ্চিম তুরস্কের উশাক প্রদেশের ওই নারী এ ঘটনার পর স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন। অন্যদিকে, স্বামী পাল্টা মামলা করে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন, যা পরবর্তীতে খারিজ হয়ে যায়।

 

আদালতের শুনানিতে ওই নারী জানান, তার স্বামী বারবার তাকে হুমকি দিয়ে বার্তা পাঠাতেন, যেমন—‘দূর হও, তোমাকে আর দেখতে চাই না’ এবং ‘তোমার মুখ শয়তানকে দেখাও গে।’ এ ছাড়া তিনি নিজের বাবার অস্ত্রোপচারের খরচ বাবদ স্ত্রীর কাছ থেকে টাকা দাবি করেন।

 

শুনানির সময় স্বামীর ফোনে স্ত্রীর নাম ‘তোম্বিক’ নামে সংরক্ষিত থাকার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়। নারীটির দাবি, এই ডাকনাম তাকে অপমান করেছে এবং তাদের সম্পর্ক ভেঙে দিয়েছে। আদালত তার দাবিকে সমর্থন করে রায় দেন যে, ওই নাম ও বার্তাগুলো ‘মানসিক ও অর্থনৈতিক সহিংসতা’র শামিল।স্বামী দাবি করেন, তার স্ত্রী অন্য এক পুরুষকে বাড়িতে এনেছিলেন। কিন্তু তদন্তে জানা যায়, ওই ব্যক্তি কেবল একটি বই পৌঁছে দিতে গিয়েছিলেন এবং তাদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্কের প্রমাণ মেলেনি।

 

আদালত রায়ে বলে, স্বামীর অপমানজনক ভাষা ও অর্থনৈতিক চাপ ছিল আরও গুরুতর, তাই মূল দায় তারই। তুর্কি আইনে কারও মর্যাদা বা ব্যক্তিগত সম্মান আঘাত করে এমন ভাষা বা আচরণের জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। শেষ পর্যন্ত দম্পতির বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয় এবং স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ খারিজ হয়।

 

স্বামীকে তার প্রাক্তন স্ত্রীকে মানসিক ও আর্থিক ক্ষতিপূরণ দিতে আদেশ দেওয়া হয়, যদিও ক্ষতিপূরণের অঙ্ক প্রকাশ করা হয়নি। এই ঘটনাটি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে অনেকে রায়টিকে ন্যায্য বলেছেন, আবার কেউ কেউ এমন ডাকনামের ‘মিষ্টি’ দিকটি তুলে ধরেছেন।

Facebook Comments Box
See also  এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

স্বতঃস্ফূর্তভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে: শিক্ষামন্ত্রী

নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

নিয়ম ভেঙে পরীক্ষাকেন্দ্রে এমপি

খালেদা জিয়া-কে ‘স্লো পয়জনিং’-এর মাধ্যমে হত্যাচেষ্টার দাবি

ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান

মুফতি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা জারি

২১ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

১০

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে কবরেই লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু

১১

১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক

১২

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাওয়া কে এই নাদিয়া পাঠান পাপন

১৩

রেমিট্যান্সে ইতিবাচক ধারা

১৪

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র প্রার্থী চূড়ান্ত তালিকা, মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

১৫

এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: মন্ত্রী

১৬

বিরোধী দল থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন যারা

১৭

এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার

১৮

এসএসপি নির্বাচন ২০২৬: তফসিল ঘোষণা

১৯

হামে আক্রান্ত রোগীদের ৩৪ থেকে ৬০ শতাংশের বয়স ৯ মাসের কম

২০

Design & Developed by: BD IT HOST