bela
২৮ অক্টোবর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

বগুড়া শহরে হাবিবুর রহমান খোকন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে সেউজগাড়ী ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবক হলেন, শহরের মালতিনগর এলাকার কামাল হোসেনের ছেলে হাবিবুর রহমান খোকন।

পুলিশ জানায়, রাতে খোকন সেউজগাড়ী এলাকার ইসকন মন্দিরের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় অতর্কিতে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে খোকনের ওপর হামলা চালায়। এ সময় খোকন দৌড়ে পালানোর চেষ্টা করলে অল্প সময়ের মধ্যেই তাকে তাড়া করে আবারও কুপিয়ে গুরুতর জখম করে সটকে পড়ে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন খোকনকে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, প্রাথমিক ধারণা, পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের প্রতি অবহেলা: পদ হারালেন সেই যুগ্মসচিব

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন তারেক রহমান

ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন স্পিকার

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, পাহাড়ের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ

সংসদে আলোচনা ছাড়াই তেলের দাম বাড়ানো হয়েছে: জামায়াত আমির

বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা কাল

ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় প্রেরণ, তিন এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হাসনাত আবদুল্লাহর রিভিউ

জ্বালানি তেলের দাম বাধ্য হয়ে বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

১০

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

১১

হাম উপসর্গে ৩ জনের মৃত্যু

১২

শিশু রামিসা হত্যা সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

১৩

ফের দাম বাড়ল পেট্রল-অকটেনের

১৪

দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস

১৬

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত

১৭

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন নগরবাসী

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্ন পূরণ!

১৯

সংসদীয় ক্যু করে আমাকে প্রধানমন্ত্রী বানানোর প্রস্তাব দেওয়া হয়েছিল: কর্নেল অলি

২০

Design & Developed by: BD IT HOST