কামরুল ইসলাম
১৩ মার্চ ২০২৬, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে আমিও কষ্ট দেব : রুশ-বাংলা মডেল মনিকা

বাংলাদেশকে আমিও কষ্ট দেব : মডেল মনিকা কবির

সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেয়া নাম মনিকা কবির। বিভিন্ন বিতর্কে জড়িয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি রাজধানীর গুলশানের ব্যস্ততম একটি সড়কে এক বৃদ্ধ পথচারীকে মারধরের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ নিয়ে চর্চা ও কটাক্ষ শুরু হতেই দেশের সাধারণ মানুষের ওপর চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন রুশ বংশোদ্ভূত কথিত এই মডেল।

 

 

গুলশানের ঘটনায় এরইমধ্যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে মনিকা কবিরকে। এতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। আবার তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে আদালতে।

 

 

সম্প্রতি এক মুঠোবার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন এই কথিত রুশ-বাংলা মডেল। মনিকা কবির বলেন, আপনারা আপনাদের মেয়েদের ওপর পানি ফেলেন দেশে! আমি চলে গেলে এখানে কোনো বিদেশি মেয়ে আসবে না, আপনাদের কথা দিচ্ছি আমি। আমি বাংলাদেশকে অনেক অনেক… বাংলাদেশ আমাকে কষ্ট দিলে আমিও কষ্ট দেব বাংলাদেশকে। এভাবে চলবে না, আমি আপনাদের দেশের জন্য অনেক কিছু করেছি, আপনাদের দেশের কালচারকে আমার দেশে রিপ্রেজেন্ট করেছি।কয়েকদিন আগে গুলশান-২ এলাকায় টিকটকের ভিডিও ধারণের সময় এক বৃদ্ধ পথচারীর ব্যাগের কোনো মনিকা কবিরের গায়ে কিছুটা লাগতেই তাৎক্ষণিক মেজাজ হারান। অভিযোগ উঠে, ওই বৃদ্ধকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেছেন এবং নিজের হাতে থাকা ব্যাগ ছুড়ে মেরে বৃদ্ধ পথচারীকে মারধর ও লাঞ্ছিত করেছেন এই তরুণী।

 

 

এ ঘটনার ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন মনিকা কবির। যা ভাইরাল হতেই সমালোচনা ও বিতর্ক শুরু হয় দেশজুড়ে। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই কথিত রুশ-বাংলা মডেলের বিরুদ্ধে মামলা করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে অভিযুক্ত মনিকা কবিরকে হাজির হওয়ার জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া শুরু করেছেন।জানা গেছে, মনিকা কবিরের প্রকৃত নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, পরিবার ডাকে ‘মনিশকা’ নামে। তার জন্ম রাশিয়ায় এবং বেড়ে ওঠা মস্তোকোতে। মা রুশ নাগরিক ম্যারিয়া গোজেন এবং বাবা একজন ভারতীয় চামড়া ব্যবসায়ী। বাবার ব্যবসা সূত্রে ২০১২ সালে প্রথম বাংলাদেশে আসা মনিকার খোলামেলা পোশাক ও যত্রতত্র চলাফেরা নিয়ে অনেক আগে থেকেই বিতর্ক ছিল নেটিজেনদের মধ্যে। সেই বিতর্ক সম্প্রতি অনাকাঙ্ক্ষিত কয়েকটি ঘটনার পর নতুন করে সমালোচনার সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST