
সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেয়া নাম মনিকা কবির। বিভিন্ন বিতর্কে জড়িয়ে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। সম্প্রতি রাজধানীর গুলশানের ব্যস্ততম একটি সড়কে এক বৃদ্ধ পথচারীকে মারধরের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এ নিয়ে চর্চা ও কটাক্ষ শুরু হতেই দেশের সাধারণ মানুষের ওপর চরম ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন রুশ বংশোদ্ভূত কথিত এই মডেল। গুলশানের ঘটনায় এরইমধ্যে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে মনিকা কবিরকে। এতে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। আবার তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে আদালতে। সম্প্রতি এক মুঠোবার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন এই কথিত রুশ-বাংলা মডেল। মনিকা কবির বলেন, আপনারা আপনাদের মেয়েদের ওপর পানি ফেলেন দেশে! আমি চলে গেলে এখানে কোনো বিদেশি মেয়ে আসবে না, আপনাদের...
Developed by BDITHOST