সাকিব চৌধুরী স্টাফ রিপোর্টার
৮ জানুয়ারী ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পাইপলাইন ছিদ্র করে তেল চুরি

 

 

​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি তেল পরিবহনের পাইপলাইন ছিদ্র করে তেল চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উদঘাটিত হয়েছে। উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদির ফকিরহাট এলাকায় মাটির গভীর থেকে এই তেল চুরির ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে হাদির ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি একটি টিনশেড ঘর ভাড়া নেন। জনচক্ষুর আড়ালে থাকার জন্য পাইপলাইনের ঠিক উপরেই ঘরটি নির্মাণ করা হয়েছিল। চোরচক্র মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইনে ড্রিল মেশিনের সাহায্যে ফুটো করে অত্যন্ত কৌশলে দীর্ঘদিন ধরে তেল চুরি করে আসছিল।

​বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বিপিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে তেল চুরির কাজে ব্যবহৃত একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ চলছে এবং নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

​টিনশেড ঘরটির মালিক নুর জাহান জানান, তাঁর স্বামী নুরুল আবছার প্রায় এক মাস আগে আমিরুল ইসলামকে ঘরটি ভাড়া দেন। তবে ভাড়াটিয়ার কোনো সঠিক পরিচয় বা পূর্ণাঙ্গ ঠিকানা সংরক্ষণ না করায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

​ঘটনাটি জানতে পেরে মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের এবং মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়াও বিপিসি’র দুই উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত হয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে কর্মকর্তাদের কেউ গণমাধ্যমে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কী পরিমাণ তেল চুরি হয়েছে এবং পাইপলাইনের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
See also  হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন মন্ত্রী

ঢাকাসহ ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে

কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

১০

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

১১

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

১২

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

১৩

এস এস পি সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাহেবের শশুর ইন্তেকালে এসএসপির নেতৃবৃন্দ প্রকাশ

১৪

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

১৫

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

১৬

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’র ইস্যুতে যা বললেন আব্দুল কাদের

১৭

আটঘরিয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৮

রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

১৯

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

২০

Design & Developed by: BD IT HOST