ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি তেল পরিবহনের পাইপলাইন ছিদ্র করে তেল চুরির এক চাঞ্চল্যকর ঘটনা উদঘাটিত হয়েছে। উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের হাদির ফকিরহাট এলাকায় মাটির গভীর থেকে এই তেল চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে হাদির ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি একটি টিনশেড ঘর ভাড়া নেন। জনচক্ষুর আড়ালে থাকার জন্য পাইপলাইনের ঠিক উপরেই ঘরটি নির্মাণ করা হয়েছিল। চোরচক্র মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা পাইপলাইনে ড্রিল মেশিনের সাহায্যে ফুটো করে অত্যন্ত কৌশলে দীর্ঘদিন ধরে তেল চুরি করে আসছিল। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বিপিসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে তেল চুরির কাজে...
Developed by BDITHOST