বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর। শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় মাহবুবুর রহমানকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয় এবং দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্ম নেওয়া মাহবুবুর পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ)। বিসিএস ১৩তম ব্যাচের শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা মাহবুবুর ১৯৯৪ সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম...
Developed by BDITHOST