কামরুল ইসলাম
১৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর। শুক্রবার ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে।

 

রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় মাহবুবুর রহমানকে গত সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয় এবং দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।

 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্ম নেওয়া মাহবুবুর পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ)।

 

বিসিএস ১৩তম ব্যাচের শুল্ক ও আবগারি ক্যাডারের কর্মকর্তা মাহবুবুর ১৯৯৪ সালের এপ্রিলে জাতীয় রাজস্ব বোর্ডে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box
See also  ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী আরাফাতের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

পাংশায় রেল ব্রীজের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু 

অবশেষে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসিরুদ্দীন পাটওয়ারী

পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১০

আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, বসানো হয়েছে সিসি ক্যামেরা

১১

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ‎

১২

শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর কাঁচামাল ব্যবসায়ী নাঈমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

১৩

নাফ নদীতে সশস্ত্র চক্রের সঙ্গে বিজিবির গোলাগুলি

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

১৫

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

১৬

সংরক্ষিত নারী আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর

১৭

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

১৮

একসঙ্গে স্ত্রী ও তিন সন্তান হারিয়ে নির্বাক শহিদুল

১৯

নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি

২০

Design & Developed by: BD IT HOST