সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর একটি পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায় উঠেছে। ভিডিওটি আবার ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে কথা বলেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রচারণার সময় তিনি বলেন, আদালতে তাঁর বাবার মন্তব্য কেবল ব্যক্তিগত মত ছিল না বরং বছরের পর বছর ধরে দেশের অসংখ্য মানুষ একই রকম প্রত্যাশা পুষে রেখেছিল। সোমবার সন্ধ্যায় মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আব্বা যখন আদালতে ভবিষ্যতের কথা বলেছিলেন, সেটি তাঁর দৃষ্টিভঙ্গি ছিল। তবে দেশের সাধারণ মানুষের মধ্যেও দীর্ঘদিন ধরে এই বিশ্বাস তৈরি হয়েছিল যে একদিন শেখ হাসিনার বিচার হবেই।”সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে বিচারকদের উদ্দেশে বলতে শোনা যায়, “আমি চাই...
Developed by BDITHOST