bela
১৮ নভেম্বর ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘বাবা ঠিকই বলেছিলেন, এই ট্রাইব্যুনালেই হাসিনাকে মৃত্যুদণ্ড দিল’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের পর বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর একটি পুরোনো মন্তব্য নতুন করে আলোচনায় উঠেছে।

 

ভিডিওটি আবার ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে কথা বলেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।

 

রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রচারণার সময় তিনি বলেন, আদালতে তাঁর বাবার মন্তব্য কেবল ব্যক্তিগত মত ছিল না বরং বছরের পর বছর ধরে দেশের অসংখ্য মানুষ একই রকম প্রত্যাশা পুষে রেখেছিল।

 

সোমবার সন্ধ্যায় মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আব্বা যখন আদালতে ভবিষ্যতের কথা বলেছিলেন, সেটি তাঁর দৃষ্টিভঙ্গি ছিল।

 

তবে দেশের সাধারণ মানুষের মধ্যেও দীর্ঘদিন ধরে এই বিশ্বাস তৈরি হয়েছিল যে একদিন শেখ হাসিনার বিচার হবেই।”সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আদালতে বিচারকদের উদ্দেশে বলতে শোনা যায়, “আমি চাই এই ট্রাইব্যুনাল বন্ধ না হোক। রাজনৈতিক পরিস্থিতি বদলালে এখানেই শেখ হাসিনার বিচার হবে।”

 

হুম্মাম বলেন, “হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল, মানুষ সেগুলোর অনেকটাই জানত। তাই অনেকে মনে করত—বাবার মন্তব্য ভবিষ্যদ্বাণীর মতো হলেও বাস্তবে বহু মানুষের মনের কথা তিনি বলেছেন। এই রায় বাংলাদেশে একদিন না একদিন হবে—এটা জনমনে বহুদিন ধরে ঘুরে বেড়াচ্ছিল।”

 

এর আগে সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরও দুটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় দেয়।

 

এ রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং মামলার সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

Facebook Comments Box
See also  ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১০

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

১১

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১২

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

১৪

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

১৫

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

১৭

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১৮

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৯

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST