মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আগামীকাল মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে আতিথ্য দেবে রিয়াল। সবশেষ গেল বছরের অক্টোবরে বার্সেলোনাকে আতিথ্য দেয় রিয়াল। সেই ম্যাচে ৪-০ গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। এবার লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি তাই প্রতিশোধের লড়াই আলোনসো শিষ্যদের। সবশেষ কয়েকটি মহারণের পরিসংখ্যান বলছে— এল ক্লাসিকো মানেই যেন কিছুটা চিন্তা আর দুঃস্বপ্ন রিয়াল মাদ্রিদের জন্য। গেল মৌসুমে চার দেখায় সবকটিতেই বার্সেলোনার কাছে অসহায়ত্ব দেখিয়েছে লস ব্লাঙ্কোসরা। এবার তাই ঘরের মাঠে রিয়ালের সামনে প্রতিশোধের লড়াই। কাকতালীয়ভাবে গত মৌসুমের প্রথম এল ক্লাসিকোর মতো এই মৌসুমের ম্যাচটিও অনুষ্ঠিত হতে যাচ্ছে একই তারিখে। চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে আলোনসোর দল। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলের বড়...
Developed by BDITHOST