bela
২৫ অক্টোবর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বার্নাব্যুতে কাল মৌসুমের প্রথম এল ক্লাসিকো

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আগামীকাল মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সাকে আতিথ্য দেবে রিয়াল। সবশেষ গেল বছরের অক্টোবরে বার্সেলোনাকে আতিথ্য দেয় রিয়াল। সেই ম্যাচে ৪-০ গোলে হেরেছিল লস ব্লাঙ্কোসরা। এবার লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি তাই প্রতিশোধের লড়াই আলোনসো শিষ্যদের।

সবশেষ কয়েকটি মহারণের পরিসংখ্যান বলছে— এল ক্লাসিকো মানেই যেন কিছুটা চিন্তা আর দুঃস্বপ্ন রিয়াল মাদ্রিদের জন্য। গেল মৌসুমে চার দেখায় সবকটিতেই বার্সেলোনার কাছে অসহায়ত্ব দেখিয়েছে লস ব্লাঙ্কোসরা। এবার তাই ঘরের মাঠে রিয়ালের সামনে প্রতিশোধের লড়াই। কাকতালীয়ভাবে গত মৌসুমের প্রথম এল ক্লাসিকোর মতো এই মৌসুমের ম্যাচটিও অনুষ্ঠিত হতে যাচ্ছে একই তারিখে।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে আলোনসোর দল। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলের বড় ব্যবধানে হার ছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি ম্যাচের ১১টিতেই জয়লাভ করেছে রিয়াল। দলে নেই কোনো ইনজুরি সমস্যা, চোট কাটিয়ে ফেরা এমবাপ্পে এখন ফুল ফিট। তবে গেল মৌসুমের দেখায় উড়ন্ত পারফর্ম করা লামিন ইয়ামাল এবারও কঠিন পরীক্ষায় ফেলতে পারে রিয়ালের রক্ষণভাগকে।

এদিকে, পয়েন্ট টেবিলের পাশাপাশি কিছুটা চাপে থেকেই এ ম্যাচে মাঠে নামতে হবে বার্সার। অনুশীলনে আবারও চোট পাওয়ায় এ ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রাফিনহা। অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফেরা ফ্রেঙ্কি ডি জংকে দেখা যেতে পারে প্রথম একাদশে।

এদিকে, সবশেষ জিরোনার বিপক্ষে ম্যাচে রেফারির প্রতি ক্ষোভ ঝেড়ে দুই হলুদ কার্ড দেখায় এল ক্লাসিকোর হাইভোল্টেজ ম্যাচে বার্সার ডাগআউটে থাকছেন না কোচ হ্যান্সি ফ্লিক।

মুখোমুখি লড়াইয়ে অবশ্য সবশেষ ৫ দেখায় সবকটিতে জয় পেয়েছে বার্সা। লা লিগার এই ম্যাচটিতে জয় পেলেই রিয়ালকে হটিয়ে আবারও শীর্ষস্থান দখলে নিতে পারবে কাতালান ক্লাবটি। বিপরীতে লিগে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে অবস্থান করছে রিয়াল। বার্সাকে হারাতে পারলে ব্যবধান বাড়িয়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করবে টেবিল টপাররা। এবার দেখার অপেক্ষা ইয়ামাল-এমবাপ্পের দ্বৈরথে শেষ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

১০

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

১১

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

১২

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১৩

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১৪

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৬

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

১৭

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৮

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

১৯

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST