কামরুল ইসলাম
১৯ মার্চ ২০২৬, ৪:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির সম্মেলন চলতি বছরই, জানালেন মির্জা ফখরুল

চলতি বছরের মধ্যেই বিএনপির জাতীয় সম্মেলন হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য দেন তিনি।

 

তিনি বলেন, ‘বিএনপির সম্মেলন এই বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ উল্লেখ্য, বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে।

 

দল ও সরকার ‘এক হয়ে গেছে’ কি না এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘দলের কার্যক্রম তো চলছে, ছোটখাটোভাবে তো চলছে। এক মাসে সরকার গঠন করতে সময় লেগেছে। দলের লোক বেশির ভাগই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলোতে সময় লাগবে। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে।’

 

এক মাসের সরকারের মূল্যায়নে তিনি বলেন, ‘সবচেয়ে বড় সাফল্য হলো, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি করেছিলাম তা বাস্তবায়ন করতে শুরু করতে পেরেছি। ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। কৃষকদের ১০ হাজার টাকার কৃষিঋণ সুদসহ মওকুফ, সারা দেশে খাল খনন কর্মসূচি, ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের মাসিক ভাতা শুরু হয়েছে। পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড দেওয়া হবে।’

 

তবে একটি সমস্যার কথাও স্বীকার করলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলেই একটা করে ঝামেলা আসে। এবার এসেছে ইরান যুদ্ধ। এই যুদ্ধের ফলে তেলের দাম বেড়ে গিয়ে বড় রকমের সমস্যা তৈরি হয়েছে।’

 

অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের বড় চ্যালেঞ্জ অর্থনীতিকে সুস্থ করে সঠিক রাস্তায় নিয়ে আসা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছে এবং নীতিতে কিছুটা পরিবর্তন এসেছে। ছোট ছোট ব্যবসায়ীরা ঋণ পেতে শুরু করেছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়তে শুরু করেছে।’

 

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে দলীয়করণের প্রশ্নে তিনি বলেন, ‘দেখেন, সমালোচনা তো থাকবেই। এখন রাজনৈতিক সরকার। তার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে নিয়োগগুলো হবে। এটা এমন না যে মুহূর্তের মধ্যে সব ফেরেশতা নিয়ে আসা হবে। যাকে সম্ভাব্য সেরা মনে হয়েছে, তাকে দেওয়া হয়েছে।’

 

সংবিধান সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা জুলাই সনদের ব্যাপারে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু কোনগুলো, যেগুলোতে আমরা সই করেছি। চাপিয়ে দেওয়া কোনো শর্ত মেনে নেওয়াটা আমাদের জন্য সবসময় সম্ভব নাও হতে পারে।’

 

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি স্পষ্ট জানালেন, ‘এ বছর তো বটেই, নিঃসন্দেহে এই বছরে স্থানীয় সরকার নির্বাচন হবে। তবে এই মুহূর্তে সময় নির্দিষ্ট করে বলতে পারব না। কিন্তু এই বছরেই হবে এবং যত দ্রুত সম্ভব হবে।’

 

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ আছে, বন্ধ থাকবে। আওয়ামী লীগ চেষ্টা করবেই কিছু কাজ করতে। কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST