
চলতি বছরের মধ্যেই বিএনপির জাতীয় সম্মেলন হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই তথ্য দেন তিনি। তিনি বলেন, ‘বিএনপির সম্মেলন এই বছরের মধ্যেই। এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয়, শিগগিরই হবে কাউন্সিল।’ উল্লেখ্য, বিএনপির সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে। দল ও সরকার ‘এক হয়ে গেছে’ কি না এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘দলের কার্যক্রম তো চলছে, ছোটখাটোভাবে তো চলছে। এক মাসে সরকার গঠন করতে সময় লেগেছে। দলের লোক বেশির ভাগই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলোতে সময় লাগবে। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে।’ এক মাসের সরকারের মূল্যায়নে তিনি বলেন, ‘সবচেয়ে বড় সাফল্য হলো, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি করেছিলাম তা বাস্তবায়ন...
Developed by BDITHOST