ভারতের জনপ্রিয় টেলিভিশন তারকা দম্পতি ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাটের দাম্পত্য জীবনে নেমেছে ভাঙনের সুর। বিয়ের চার বছর পর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি। ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’ সিরিয়ালে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান নীল ও ঐশ্বরিয়া। ২০২১ সালে তারা বিয়ে করেন এবং পরবর্তীতে স্মার্ট জোডি ও বিগ বস-১৭ তে একসঙ্গে অংশ নেন। সম্প্রতি জানা গেছে, দীর্ঘদিন আলাদা থাকার পর তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করেছেন। খুব শিগগিরই তাদের ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের বিচ্ছেদের সঠিক কারণ জানা না গেলেও, বিষয়টি ঘিরে বলিউডে চলছে নানা গুঞ্জন। এ বিষয়ে এর আগে ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ঐশ্বরিয়া। তিনি লিখেছিলেন, > “আমার জীবন তোমার বিষয়বস্তু নয়।” তিনি আরও বলেছিলেন, “আমি...
Developed by BDITHOST