bela
৭ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের চার বছর পর ডিভোর্সের পথে ঐশ্বরিয়া-নীল

 

ভারতের জনপ্রিয় টেলিভিশন তারকা দম্পতি ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাটের দাম্পত্য জীবনে নেমেছে ভাঙনের সুর। বিয়ের চার বছর পর আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি।

 

‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’ সিরিয়ালে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান নীল ও ঐশ্বরিয়া। ২০২১ সালে তারা বিয়ে করেন এবং পরবর্তীতে স্মার্ট জোডি ও বিগ বস-১৭ তে একসঙ্গে অংশ নেন।

 

সম্প্রতি জানা গেছে, দীর্ঘদিন আলাদা থাকার পর তারা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করেছেন। খুব শিগগিরই তাদের ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

তাদের বিচ্ছেদের সঠিক কারণ জানা না গেলেও, বিষয়টি ঘিরে বলিউডে চলছে নানা গুঞ্জন। এ বিষয়ে এর আগে ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ঐশ্বরিয়া। তিনি লিখেছিলেন,

 

> “আমার জীবন তোমার বিষয়বস্তু নয়।”

 

 

 

তিনি আরও বলেছিলেন, “আমি দীর্ঘদিন ধরে চুপ আছি—দুর্বল বলে নয়, বরং আমার মানসিক শান্তি রক্ষার জন্য। কিন্তু কিছু মানুষ এমন গল্প বানাচ্ছে যা আমি কখনো বলিনি। আমার নাম ব্যবহার করে প্রচার পাওয়ার এই প্রচেষ্টা খুবই দুঃখজনক।”

 

দীর্ঘ সম্পর্ক ও একসঙ্গে নানা কাজের পরও শেষ পর্যন্ত চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন: শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

১০

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

১১

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

১২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

১৩

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

১৪

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

১৫

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১৭

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৯

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

২০

Design & Developed by: BD IT HOST