স্টাফ রিপোর্টার
৭ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত

সারা দেশজুড়ে বেপরোয়াভাবে চলতে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইককে নিয়মের মধ্যে আনতে নতুন নীতিমালা তৈরি করেছে সরকার। এখন থেকে নির্ধারিত রুট মেনে এসব যানবাহন চলাচল করবে। পাশাপাশি, একই নিবন্ধনে যেন একাধিক যান চলতে না পারে, সেজন্য যুক্ত করা হচ্ছে ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর (QR) কোড ব্যবস্থা।

 

মানুষের রুটি-রুজি বজায় রাখার পাশাপাশি সড়কের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষা—এই তিন বিষয়কে প্রাধান্য দিয়েই তৈরি হয়েছে নতুন এই নিয়মকানুন।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে উত্থাপিত এক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।

 

এর আগে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল প্রসঙ্গে ওই নোটিশটি উত্থাপন করেন।

 

রেহানা আক্তার রানু বলেন, দেশে বর্তমানে ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার বা অটোরিকশা চলাচল করছে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করছে।

 

বৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা মাত্র ৩ হাজারের মতো হলেও শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে। এর ফলে গ্রিডের ওপর মারাত্মক চাপ পড়ার পাশাপাশি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।

 

তিনি আরও উল্লেখ করেন, এসব যানে ব্যবহৃত সস্তা লেড-অ্যাসিড ব্যাটারি। অনিরাপদ ব্যবস্থাপনার কারণে মারাত্মক পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। এছাড়া অদক্ষ চালক ও ত্রুটিপূর্ণ ব্রেকের কারণে দুর্ঘটনাও বাড়ছে। ২০২৫ সালের এক পরিসংখ্যানে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ৬ হাজার ১১১ জনের মধ্যে ১৩ দশমিক ৫৪ শতাংশই ছিল অটোরিকশা দুর্ঘটনা।

 

তবে অটোরিকশার ওপর লাখ লাখ মানুষের জীবিকা নির্ভরশীল উল্লেখ করে রেহানা আক্তার রানু এগুলোকে ঢালাওভাবে উচ্ছেদ বা ডাম্পিং না করে একটি নীতিমালার আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে তিনি সড়ক ব্যবস্থাপনায় আধুনিকীকরণ এবং এআই ভিত্তিক ট্রাফিক সিগন্যাল বাড়ানোর প্রস্তাব দেন।

See also  এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

 

সংসদ সদস্যের উত্থাপিত বিষয়ের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, এ খাতটিতে কর্মসংস্থান জড়িত, তাই আমরা কর্মসংস্থান ব্যাহত না করে পরিবেশ ও সড়ক নিরাপদ রাখতে চাই। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে একটি বিধিমালা ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

 

মন্ত্রী জানান, নতুন নীতিমালার আওতায় অটোরিকশাগুলোর জন্য রুট নির্ধারণ করে দেওয়া হবে। মহাসড়ক বা প্রধান প্রধান সড়কগুলোতে এগুলো চলতে পারবে না। এছাড়া পরিবেশবান্ধব ও নিরাপদ ব্যাটারি ব্যবহারের শর্ত জুড়ে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে

এমপিও শিক্ষকরা নির্বাচনে দাঁড়াতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার

ঈশ্বরদীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের হয়

ট্রান্স-এশিয়ান রেল নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ

সংকট নেই, একটি অসাধুচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহে আলম

মিয়ানমারে ড্রোন হামলার পর মান্দালয় বিমানবন্দর বন্ধ

২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

১০

এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১১

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

১২

পিলখানা হত্যাযজ্ঞ: চাকরিচ্যুত ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই

১৩

মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন চিন্ময়

১৪

রাষ্ট্রপতির সফরে সর্বস্তরের নাগরিকদের সম্পৃক্ত করার উদ্যোগ মন্ত্রী আরিফের

১৫

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যে উপায়ে

১৬

সোশ্যাল মিডিয়ায় ৮০-এর দশকের লুক, নিজের ছবিতে আনবেন যেভাবে

১৭

৩৭ বছরে এনডিপি: ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দীর্ঘ পথচলা

১৮

রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪২ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট 

১৯

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২০

Design & Developed by: BD IT HOST