স্টাফ রিপোর্টার
৮ অগাস্ট ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মঞ্চে নয়, নেতাকর্মীদের সারিতে বসে মতবিনিময় করলেন শিক্ষামন্ত্রী

ব্যতিক্রমী আয়োজনে ও আন্তরিক পরিবেশে চাঁদপুরের কচুয়া পৌরসভা ও ৭নং সদর (দক্ষিণ) ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

মঞ্চের নির্ধারিত আসন এড়িয়ে নেতাকর্মীদের সারিতে একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেই তিনি শুরু করেন মতবিনিময়, যা উপস্থিত সবার দৃষ্টি কেড়েছে।

 

শুক্রবার বিকালে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলার কচুয়া পৌরসভা ও ৭নং ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় মন্ত্রী প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তারা নিজ নিজ এলাকার উন্নয়ন, বিভিন্ন সমস্যা, সাংগঠনিক কার্যক্রম এবং ব্যক্তিগত সুখ-দুঃখের কথা তুলে ধরেন।

 

জবাবে মন্ত্রী সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। মঞ্চের পরিবর্তে নেতাকর্মীদের পাশে বসে কথা বলায় উপস্থিতদের মধ্যে আন্তরিকতার আবহ সৃষ্টি হয়।

 

নেতাকর্মীরা জানান, মন্ত্রীর সঙ্গে সরাসরি নিজেদের কথা বলার সুযোগ পেয়ে তারা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছেন। তাদের মতে, এ ধরনের উন্মুক্ত মতবিনিময় তৃণমূলের সঙ্গে নেতৃত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

 

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. শাহজালাল প্রধান, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

১২৫ ওভারে শেষ, ইতিহাসে এমন ম্যাচ আছে কয়টি

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রণয়ন করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দীর্ঘ অপেক্ষার অবসান, সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট

কারা মহাপরিদর্শক থেকে জাতিসংঘে বড় পদে মোতাহের হোসেন

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

১০

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১১

শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

১২

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত

১৩

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

১৪

ইউনূস, আসিফ নজরুল, নাহিদ, হাসনাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

১৫

ক্যান্সার চিকিৎসা নিয়ে বক্তব্য: ডা. সাইফুল আলম সরওয়ারকে কারণ দর্শানোর নোটিশ

১৬

পাবনায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা উদ্ধার

১৭

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৮

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

১৯

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

২০

Design & Developed by: BD IT HOST