আবু জাহের, মালদ্বীপ:
১৮ জুলাই ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালেতে বাংলাদেশ-মালদ্বীপের গণমাধ্যম প্রতিনিধিদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, গণমাধ্যমের গুণগত মান উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে মালদ্বীপের রাজধানী মালেতে এক দ্বিপাক্ষিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি মোঃ গোলাম ফারুক মজনু। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন এসএসপির সহ-সভাপতি ড. মোঃ আনুরুজ্জামান আজাদ এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান।

 

অপরদিকে মালদ্বীপের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মালে মেইল পত্রিকার সম্পাদক আহমেদ রিশান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী আইশাথ সিজুনা।

 

বৈঠকে দুই দেশের সাংবাদিকদের মধ্যে পেশাগত সহযোগিতা বৃদ্ধি, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, তথ্য আদান-প্রদান, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সেসবের কার্যকর সমাধানে যৌথ উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

এছাড়া সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর মালদ্বীপ শাখা কমিটি গঠন, এর সাংগঠনিক কাঠামো, সদস্য সংগ্রহ এবং প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের বিষয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

 

উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও মালদ্বীপের গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা, অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
See also  হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন: শেষ মুহূর্তে বদলে যেতে পারে সব হিসাব

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

১০

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

১১

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

১২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

১৩

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

১৪

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

১৫

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১৬

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১৭

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৯

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

২০

Design & Developed by: BD IT HOST