bela
২৩ অক্টোবর ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুন্সিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর ডেমরা থেকে গ্রেফতার করা হয়।

ছাত্রলীগের পদবী ছাড়াও পৌরসভার প্যানেল মেয়র ছিলেন সাজ্জাত হোসেন সাগর।

জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি সাগর। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাগরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে ভোরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, চব্বিশের ৪ আগস্ট মুন্সিগঞ্জে ৩ জনকে হত্যার ঘটনাসহ সাগরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এক ভিডিওতে অস্ত্র হাতে তাকে আন্দোলনকারীদের ওপর গুলি চালাতে দেখা যায়। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১০

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১১

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১২

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৩

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৬

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৭

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৮

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১৯

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

২০

Design & Developed by: BD IT HOST