রাজধানীর মোহাম্মদপুর ডি-টাইপ কলোনির ২৮৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, আদালতের আদেশ বাস্তবায়ন এবং বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতসহ সাত দফা দাবি জানিয়েছে মোহাম্মদপুর হাউজিং এস্টেট “ডি” টাইপ কলোনী কল্যাণ সমিতি। বুধবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৬০ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে এবং একটি জার্মান এনজিওর সহায়তায় মোহাম্মদপুর ডি-টাইপ কলোনিতে ২৮৮টি পরিবারকে পুনর্বাসন করা হয়। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে ৮টি ভবনের ২০০ বর্গফুটের ফ্ল্যাটগুলো এসব পরিবারের স্থায়ী ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে দাবি করেন তারা। তাদের ভাষ্য অনুযায়ী, ২০১৯ সালে ‘কনকচাঁপা’ ও ‘দোলনচাঁপা’ নামে ৪৩০টি নতুন ফ্ল্যাট নির্মাণের প্রকল্প নেওয়া হয়। তখন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) ক্ষতিগ্রস্ত ২৮৮টি পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের আশ্বাস দিয়েছিল বলে দাবি করেন তারা। তবে...
Developed by BDITHOST