কামরুল ইসলাম
১০ জুন ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যেখানে ডেঙ্গু বাড়বে সেখানে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে সাধারণ মানুষকে বাঁচাতে যে কোনো উপায়ে অতিরিক্ত চিকিৎসক পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

 

বুধবার (১০ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সভার আয়োজন করে।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের একটাই লক্ষ্য, সবাইকে নিয়ে একসঙ্গে মহামারি মোকাবিলা করা। আমরা একটি রোগ (হাম) মোকাবিলা করে যখনই এগিয়ে যাচ্ছি, তখনই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তাই আপনাদের প্রতি অনুরোধ, দয়া করে যার যার অবস্থান থেকে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং ডেঙ্গুর চিকিৎসা সংক্রান্ত প্রটোকল মেনে চলুন।

 

চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সারা বাংলাদেশে আপনাদের বিশাল নেটওয়ার্ক রয়েছে। জ্যেষ্ঠ চিকিৎসকেরা ডেঙ্গু চিকিৎসার বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন, তা সবাইকে মেনে চলতে হবে। বিশেষ করে রোগীদের ঢালাওভাবে অ্যান্টিবায়োটিক না দেওয়া এবং প্লাজমা লিকেজ শুরু হলে প্রতিটি রোগীর প্রতি বিশেষ খেয়াল রাখার পরামর্শ দেন তিনি। প্লাজমা লিকেজের সঙ্গে সঙ্গেই ফ্লুইড (স্যালাইন) দিতে হবে, যাতে রোগী শকে চলে না যায়। চিকিৎসকেরা যেন এই বিষয়গুলো নিজেদের সহকর্মীদের মাঝে ছড়িয়ে দেন এবং রোগীদের নিবিড় পরিচর্যা নিশ্চিত করেন।

 

মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, যদি কোনো এলাকায় সমস্যা তৈরি হয় বা রোগী অতিরিক্ত বেড়ে যায়, তবে আমাদের জানাবেন। আমরা যেভাবেই হোক সেখানে অতিরিক্ত চিকিৎসক সরবরাহ করব। প্রয়োজনে চিকিৎসকদের বণ্টন করে দেওয়া হবে, তবুও আমাদের দেশের মানুষকে বাঁচাতে হবে। তাছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে বলে ঘোষণা দেন তিনি

 

জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিপাহী জনতা ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রক্ষমতায় বসিয়েছিল। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং সবার জন্য রাজনীতির পথ উন্মুক্ত করেছিলেন। তাছাড়া তিনি সর্বপ্রথম প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেন।

See also  ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

 

এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ নেতৃত্বের সফলতা কামনা করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের রূপরেখা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। আগামী বাজেটে ইনশাআল্লাহ আমাদের বিএনপি সরকার স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ করবে। তবে শুধু বাজেটই যথেষ্ট নয়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মিলে এই বাজেট সাধারণ মানুষের সেবায় বাস্তবায়ন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST