দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে সাধারণ মানুষকে বাঁচাতে যে কোনো উপায়ে অতিরিক্ত চিকিৎসক পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১০ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ সভার আয়োজন করে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের একটাই লক্ষ্য, সবাইকে নিয়ে একসঙ্গে মহামারি মোকাবিলা করা। আমরা একটি রোগ (হাম) মোকাবিলা করে যখনই এগিয়ে যাচ্ছি, তখনই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তাই আপনাদের প্রতি অনুরোধ, দয়া করে যার যার অবস্থান থেকে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং ডেঙ্গুর চিকিৎসা সংক্রান্ত প্রটোকল মেনে চলুন। চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সারা বাংলাদেশে...
Developed by BDITHOST