রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আইসিইউ বেডের যে সংকট রয়েছে, আগামী এক মাসের মধ্যে তার দূর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৫ সেপ্তেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, ‘আগামী এক মাসের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড সংখ্যা বাড়ানো হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে। জনবল কাঠামো সারা বাংলাদেশেই সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যেগুলো চাহিদা আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব।
এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করে হাসপাতালটিতে জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
ত্রাণমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর জুলুম ও নানা অনিয়ম-দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্যক্ষেত্র নয়, বাংলাদেশের প্রতিটা খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে।
তিনি আরও বলেন, এরই মধ্যে আপনারা জানেন যে এই হাসপাতালে আইসিইউ বেডের একটা দাবি ছিল, আমরা অ্যানেস্থেশিয়ার অভাবে তা দিতে পারিনি। আশা করি, আগামী এক মাসের ভেতর নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST