bela
২১ অক্টোবর ২০২৫, ২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাকসু দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্ম নয়: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্ল্যাটফর্ম নয়। অতি-রাজনীতি যেন রাকসুর মূল উদ্দেশ্য ব্যহত না করে, তা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক মাধ্যম ফেসবুকে বিজয়ী প্রার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

রাবি উপাচার্য পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ! দীর্ঘ ৩৫ বছর পর রাকসু প্রাণ ফিরে পেলো। এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলেই জিতে গেছে।

নির্বাচিতদের উদ্দেশে তিনি আরও লিখেছেন, যারা নির্বাচিত হয়েছে, তাদের মনে রাখতে হবে, পদ উপভোগের বিষয় নয়; এটা একটি আমানত। দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে হবে।

প্রসঙ্গত, রাকসু নির্বাচনে ভিপি (সভাপতি) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

অন্যদিকে, সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির-সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী সালমান সাব্বির।

রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৮,৯০১। এর মধ্যে ছাত্রী ভোটার ১১,৩০৫ এবং ছাত্র ভোটার ১৭,৫৯৬। নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ। এর মধ্যে ছয়টি নারী হলে ভোট পড়ার হার ৬৩.২৪ শতাংশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদমন্ত্রী

বিকালে স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

চীন সফরে গেল বিএনপির প্রতিনিধিদল

হরমুজ প্রণালিতে নৌচলাচল স্বাভাবিক করতে চীনের আহ্বান

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির কথা ভাবছি না: ট্রাম্প

ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা

কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

১০

বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

১২

সংস্কৃতির প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

১৩

আজ পহেলা বৈশাখ

১৪

১ জুলাই থেকে ফের ম্যানচেস্টার যাবে বিমান, সূচি প্রকাশ

১৫

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী

১৬

বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

১৭

জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা

১৮

তেল সংকটের মধ্যেই গাড়িবহরে শোডাউন, ছাত্রদল নেতার অব্যাহতি!

১৯

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

২০

Design & Developed by: BD IT HOST