পাবনার ঈশ্বরদী ২ সেপ্টেম্বর বিকালে শত শত পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যেই হাবিবের নেতৃত্বে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ
রাষ্ট্রীয় ক্ষমতায় ফেরার প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছে। শত শত পুলিশ সদস্যের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ র্যালিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিতে নেতৃত্ব দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ ও সদস্যসচিব ইমরুল কায়েস সুমন।
এ ছাড়া ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক সভাপতি ও পৌরসভার সর্বশেষ নির্বাচনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী রফিকুল ইসলাম নয়নসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগান নিয়ে র্যালিতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীর গুরুত্বপূর্ণ সড়ক ও র্যালির আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। কঠোর নিরাপত্তা ও পুলিশের কড়া নজরদারির মধ্যেই র্যালিটি অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের ১ নম্বর গেটে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ দেখা যায়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST