কামরুল ইসলাম
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের মিলবে ক্ষতিপূরণ

রাষ্ট্র কর্তৃক নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)-এর বিষয়ে বাংলাদেশের দেয়া সংরক্ষণী শর্ত বিষয়ক ঘোষণাপত্র প্রত্যাহারের প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়েছে।

 

গত ২৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অনুচ্ছেদ ১৪(১)-সংক্রান্ত ওই ঘোষণাপত্র প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্যাতনবিরোধী কনভেনশনটি ১৯৮৪ সালে গৃহীত হয়। বর্তমানে ১৭৩টি রাষ্ট্র এই কনভেনশন অনুসমর্থন করেছে। বাংলাদেশ ১৯৯৮ সালে কনভেনশনটিতে অনুসমর্থন দেয়।

 

কনভেনশনের অনুচ্ছেদ ১৪(১)-এর ক্ষেত্রে বাংলাদেশসহ মোট পাঁচটি রাষ্ট্র—বাহামা, ফিজি, নিউজিল্যান্ড, সামোয়া ও যুক্তরাষ্ট্র—চুক্তিতে যোগদানের সময় সংরক্ষণী শর্ত দিয়েছিল। এসব সংরক্ষণী শর্তের কারণে এতদিন রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

এখন সংরক্ষণী শর্ত প্রত্যাহারের ফলে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাওয়ার পথ সুগম হলো। এর ফলে নির্যাতনের কারণে ভুক্তভোগীর মৃত্যু হলে, তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিরাও ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

 

উপদেষ্টা পরিষদের মতে, এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরও শক্তিশালী ও সুসংহত হবে। একই সঙ্গে রাষ্ট্রের জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে। এটি বাংলাদেশের মানবাধিকার কর্মীদের দীর্ঘ প্রায় দুই দশকের দাবি ছিল।

Facebook Comments Box
See also  মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর: মেঘনা আলম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন : আজাদ মজুমদার

মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর: মেঘনা আলম

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: ত্রাণমন্ত্রী

গোমতীর তীরে ইফতার করলেন কৃষিমন্ত্রী

তেল আমদানির ব্যাপারে যুক্তরাষ্ট্রের ছাড়ের ব্যাপারে আলোচনা চলছে

সোমবার শাহাপাড়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশকে আমিও কষ্ট দেব : রুশ-বাংলা মডেল মনিকা

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

ঈদ শেষে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৩ মার্চের ট্রেনের টিকিট

১০

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘ঈদ বোনাস’ নিয়ে সুখবর

১১

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

১২

ফাঁসির মঞ্চ থেকে সংসদে যে তিনজন

১৩

অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

১৪

আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার চেষ্টা, আবেদন গ্রহণ করেননি আদালত

১৫

রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৬

সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

১৭

ই-হেলথ কার্ড চালুর সম্ভাব্য সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী

১৮

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ডেনমার্ক ও জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

হাসনাত এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না: ড. মাহমুদা মিতু

২০

Design & Developed by: BD IT HOST