কামরুল ইসলাম
২০ এপ্রিল ২০২৬, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র প্রার্থী চূড়ান্ত তালিকা, মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র ৯০০ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে মনোনয়ন বোর্ড। এসব প্রার্থীর সাক্ষাৎকার নিতে শনিবার রাত ৩টা পর্যন্ত গুলশান কার্যালয়ে ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি।

 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

 

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।মনোনয়নপ্রাপ্তরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

 

উচ্চশিক্ষিত ও বিগত আন্দোলন-সংগ্রামে অবদান রাখা দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আশ্বাস দেয়া হয়েছে।

 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, নারী আসনের মনোনয়ন দাখিল শেষ হবে ২১শে এপ্রিল। বাছাই হবে ২২ ও ২৩শে এপ্রিল। আপিল করা যাবে ২৬শে এপ্রিল, নিষ্পত্তি হবে ২৭ ও ২৮শে এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০শে এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ১২ই মে।

 

গত বুধবার সকালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইসি। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

See also  শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

 

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে গত শুক্রবার ও শনিবার প্রায় ৯০০ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপি’র মনোনয়ন বোর্ড। দু’দিনে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়।

 

সাক্ষাৎকারে বিগত দিনে আন্দোলন-সংগ্রামে নিজেদের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন নারী নেত্রীরা। মনোনয়ন পাওয়া না পাওয়ার পরবর্তী করণীয়ও তুলে ধরেন নারী নেত্রীরা। মনোনয়নপ্রত্যাশীরা দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার অঙ্গীকার করেন।

 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকের কাছে জানতে চান- মনোনয়ন পেলে কী করবেন, আবার না পেলে কী করবেন। এমন প্রশ্নের উত্তরে বেশির ভাগ নেত্রীই বিষয়টি তারেক রহমানের ওপর ছেড়ে দেন। তারা দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন এবং দলের ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আহ্বান জানান। এসব বৈঠকে উচ্চশিক্ষিত ও ত্যাগী নেত্রীদের মূল্যায়নের আশ্বাস দেয় পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড।

 

জানা যায়, শনিবার শেষ দিন চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১১

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

১২

চাকরির ফাঁদে ৯৪ লাখ টাকা লুট, গ্রেফতার ১২

১৩

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৪

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৫

টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, থাকবে যেসব সুবিধা

১৬

বিশ্ব বাঁশ দিবস আজ

১৭

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

বনশ্রীতে বাস চাপায় মাইলস্টোন শিক্ষিকা চাঁদপুরের তিশা নিহত

১৯

একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

২০

Design & Developed by: BD IT HOST