দেশে বাসাবাড়িতে স্থাপিত অর্ধেক সোলার সিস্টেমই এখন অকার্যকর। ৬৯ লাখ সোলার হোম সিস্টেমের মধ্যে ৩০ লাখ কাজ করছে না। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া জাতীয় গ্রিড এই সোলার সম্প্রসারণ করায় এই বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে সিপিডি আয়োজিত 'পাকিস্তানে সৌর বিপ্লব: জাতীয় বাজেটের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য শিক্ষা' শীর্ষক সংলাপে এসব তথ্য উঠে আসে। এতে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়ালগ) গবেষণায় উঠে আসা তথ্যের বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের নীতিগত সমন্বয়হীনতার কারণে এই খাতে বিনিয়োগের বড় অংশ অকার্যকর হয়েছে। একই সঙ্গে সোলার সিস্টেম প্রকল্পের নষ্ট ব্যাটারি ও প্যানেল নতুন পরিবেশগত ঝুঁকিও তৈরি করছে। সিপিডির সংলাপে পাকিস্তানের নবায়নযোগ্য জ্বালানি সংস্থা 'রিনিউয়েবলস ফার্স্ট'-এর প্রধান কর্মসূচি ও...
Developed by BDITHOST