সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য সলঙ্গা সদরের সাতটিকরী গ্রামের কৃতি সন্তান সিরাজগঞ্জের জজকোর্টের সিনিয়র আইনজীবী,অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন কাজ সম্পূর্ণ হয়েছে। আজ শনিবার সকালে নাইমুড়ি-রুয়াপাড়া সম্মিলিত সামাজিক কবরস্থানে তাঁর দাফন কাজ সম্পুর্ণ করা হয়। পারিবারিক সুত্রে জানা যায়, আব্দুল হামিদ দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন,ইন্না-লিল্লাহ ---রাজেউন। মৃত্যুকালে আব্দুল হামিদ স্ত্রী,১ছেলে ৩মেয়ে,নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাজনৈতিক জীবনে তিনি হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এমন প্রবিণ বণাঢ্য ব্যক্তির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়া সলঙ্গা আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য বিশিষ্ঠ শিক্ষানুরাগী এম আকবর আলী...
Developed by BDITHOST