মোঃ আখতার হোসেন হিরন
১০ জানুয়ারী ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সলঙ্গার সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন সম্পূর্ণ

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য সলঙ্গা সদরের সাতটিকরী গ্রামের কৃতি সন্তান সিরাজগঞ্জের জজকোর্টের সিনিয়র আইনজীবী,অ্যাডভোকেট আব্দুল হামিদ তালুকদারের দাফন কাজ সম্পূর্ণ হয়েছে। আজ শনিবার সকালে নাইমুড়ি-রুয়াপাড়া সম্মিলিত সামাজিক কবরস্থানে তাঁর দাফন কাজ সম্পুর্ণ করা হয়।

 

পারিবারিক সুত্রে জানা যায়, আব্দুল হামিদ দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন,ইন্না-লিল্লাহ —রাজেউন।

 

মৃত্যুকালে আব্দুল হামিদ স্ত্রী,১ছেলে ৩মেয়ে,নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাজনৈতিক জীবনে তিনি হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে ১৯৮৭ সালে সিরাজগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এমন প্রবিণ বণাঢ্য ব্যক্তির মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উল্লাপাড়া সলঙ্গা আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য বিশিষ্ঠ শিক্ষানুরাগী এম আকবর আলী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব।।

 

মরহুমের নামাজে জানাজায় সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা শাজাহান আলী, রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, সলঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মনিরুজ্জামান মাহফুজ,সিরাজগঞ্জ-উল্লাপাড়ার আইনজীবী,সলঙ্গা অঞ্চলের দলীয় নেতাকর্মীসহ অসংখ্য মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

 

পারিবারিক ভাবে আব্দুল হামিদের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। অ্যাড.আব্দুল হামিদের মৃত্যুতে অত্র এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
See also  নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১০

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১১

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১২

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৩

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

নিরাপত্তার স্বার্থে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান

১৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৩২

১৬

বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর

১৭

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১৮

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

১৯

মেট্রোরেলের অতিব্যয়ে ঋণঝুঁকি বাড়ছে

২০

Design & Developed by: BD IT HOST