পাথরঘাটায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বরগুনার পাথরঘাটায় সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে এবং এইচ এম বিল্লাল হোসেন রাজু'র সার্বিক সহযোগিতায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উত্তর চর লাঠিমারায় সুন্দরবন জনতা ক্লাব কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক এবং সুন্দরবন জনতা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম বিল্লাল হোসেন রাজুর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে এলাকার অসংখ্য অসহায় ও নিম্নআয়ের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। এইচ এম বিল্লাল হোসেন রাজু জানান, প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যেশ্যে এমন মানবিক কার্যক্রম করেছি।...
Developed by BDITHOST