স্টাফ রিপোর্টার
২৮ অগাস্ট ২০২৬, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাথরঘাটায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

 

বরগুনার পাথরঘাটায় সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে এবং এইচ এম বিল্লাল হোসেন রাজু’র সার্বিক সহযোগিতায় অসহায়, হতদরিদ্র ও সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উত্তর চর লাঠিমারায় সুন্দরবন জনতা ক্লাব কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক এবং সুন্দরবন জনতা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম বিল্লাল হোসেন রাজুর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে এলাকার অসংখ্য অসহায় ও নিম্নআয়ের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

 

এইচ এম বিল্লাল হোসেন রাজু জানান, প্রত্যন্ত এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যেশ্যে এমন মানবিক কার্যক্রম করেছি। সুন্দরবন জনতা ক্লাব ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে।

 

উল্লেখ্য, সুন্দরবন জনতা ক্লাব ইতোমধ্যে এলাকার জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের বিষয়টি মাননীয় চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি মহোদয়ের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

রাজু আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের”করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগানটিকে হৃদয়ে লালন করে, মানুষের মৌলিক অধিকার, জীবনমান উন্নয়নের জন্য সামাজিক সচেতনতা সৃষ্টি এবং জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আমরা খুব শিঘ্রই স্থানীয় নিরাপদ পানি নির্ভরযোগ্য পুকুর গুলো পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করবো। আমার লক্ষ্য সেবা মূলক কাজ নিজেকে সম্পৃক্ত করা, আমার মাধ্যমে যদি এলাকার মানুষ একটু উপকৃত হয় সেটি আমার ভালো লাগে ।

Facebook Comments Box
See also  টিন-এক্স: সচেতনতার গণ্ডি পেরিয়ে তরুণদের নিরাপত্তায় ১৭ বছরের সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী কেলেঙ্কারি সহ নানান অপরাধে অভিযুক্ত ওসি ফয়েজ উদ্দিন মৃধা অবশেষে পুলিশ লাইনে বদলি ও জনমনে স্বস্তি

শ্রীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে টপ টেনের জমকালো উদ্বোধন, থাকছে ১৫ শতাংশ বিশেষ ছাড়

কাদের গণি চৌধুরীর নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর প্রতি ঈসার কৃতজ্ঞতা

সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দেশজুড়ে বিদ্যুৎ ভারসাম্য ফেরাতে রাজধানী ঢাকায় লোডশেডিং সমন্বয়ের সিদ্ধান্ত

সকাল থেকে ঢাকায় গুড়িগুড়ি বৃষ্টি, যে বার্তা দিল আবহাওয়া অফিস

টিন-এক্স: সচেতনতার গণ্ডি পেরিয়ে তরুণদের নিরাপত্তায় ১৭ বছরের সামাজিক উদ্যোক্তা শাহী আল সাদাত

১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি, শুনানি আজ

১০

ডিমলায় মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

১১

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের নেতৃত্বে জামান-ফিরোজ

১২

ডেঙ্গুর কাছে হেরে গেলেন যবিপ্রবি শিক্ষার্থী আদিবা;ক্যাম্পাসে শোকের ছায়া

১৩

খলিল-হুমায়ুনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো

১৪

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

১৫

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১৬

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

১৭

মিরপুরে মাদক কারবারি মুক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলেরও দাবি

১৮

দুই নদী পেরিয়ে ভোট, কাছাকাছি কেন্দ্রে ভোটগ্রহণের দাবি বীর সাপধরীবাসীর

১৯

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ভিডিও ভাইরাল, জামায়াত কর্মী আটক

২০

Design & Developed by: BD IT HOST