bela
২০ জানুয়ারী ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসিকে বিভ্রান্তিকর নির্দেশনা, যুবক গ্রেপ্তার

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর নির্দেশনা দেওয়া ও অর্থ দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম– শামিম ওসমান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার সোমবার ঢাকার সাভারে এ অভিযান চালায়।

 

সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। ওই বার্তায় তিনি লেখেন– ‘রাজশাহীতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না।’ সেইসঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান। দ্রুত তার ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন। সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে সিআইডিকে জানায়। এরপর সিআইডির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে প্রতারককে শনাক্ত করে।

 

সিআইডি জানায়, শামিম ওসমানের বিরুদ্ধে আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করেছেন। এ ছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। সেইসঙ্গে গ্রেপ্তার ব্যক্তি অন্য কোনো কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করেছেন তাও জানার চেষ্টা করছে সাইবার পুলিশ সেন্টার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১

কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

২

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী

৪

ঢাকায় মেটার অফিস খোলা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৫

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

৬

দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

৭

‘মড়ার উপর খাঁড়ার ঘা’

৮

বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বাস্থ্যমন্ত্রী

৯

পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই: পরিবেশমন্ত্রী

১০

কাইল্ল্যা ফারুক মাদক কারবারিদের গডফাদার ছিলেন

১১

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান চাকরি থেকে বরখাস্ত

১২

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১৩

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী

১৪

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধান

১৫

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান তারেক রহমানের

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলের পক্ষপাত নয়: ববি হাজ্জাজ

১৭

সাংবাদিক পরিষদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে কামরুল ইসলাম

১৮

নির্জন পাহাড়ে অপ্রতিমের মরদেহ, এরপর ঘটেছিল আরও এক নির্মমতা

১৯

পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা পড়ার পর শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST