জাতীয় সংসদ নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর নির্দেশনা দেওয়া ও অর্থ দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম– শামিম ওসমান। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার সোমবার ঢাকার সাভারে এ অভিযান চালায়। সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। ওই বার্তায় তিনি লেখেন– ‘রাজশাহীতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না।’ সেইসঙ্গে তিনি জেলা প্রশাসকের কাছে মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান। দ্রুত তার ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন। সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে সিআইডিকে জানায়। এরপর...
Developed by BDITHOST