নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদকে অন্তর্ভুক্ত করে ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (৩০ আগস্ট) এসব আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে। তবে ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন প্রশাসনিক কাঠামোকে আসনগুলোর সীমানায় যুক্ত করার কারণে কাগজে-কলমে সংশোধন হলেও ভোটের মাঠে এর বাস্তব কোনো পরিবর্তন হবে না। সংশোধিত ১১টি আসন হলো, ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১। ইসির গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে এখন রুহিয়া ও ভুল্লী উপজেলাও অন্তর্ভুক্ত হয়েছে। সদর উপজেলা বিভক্ত করে এই দুটি উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপজেলা দুটির অনুমোদন দেওয়া হয়। বগুড়া-২ আসনে...
Developed by BDITHOST