প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের দেয়া ১৬৫ রানের জবাবে ১৪৯ রানে থামে টাইগারদের ইনিংস। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো উইন্ডিজ। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে উইন্ডিজ। তবে ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে রিশাদের বলে ব্যক্তিগত ৩৪ রানে আথানেজ ফিরলে। ৩৩ রান করা ব্র্যান্ডন কিং ও রাদারফোর্ডকে ফিরিয়ে ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। ৮২ রানে ৩ উইকেট পড়লেও বাকি ইনিংসে আর কোনো উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক শেই হোপ ২৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটার রোভম্যান পাওয়েল শুরুতে ধুঁকলেও শেষের দিক ঝড় তুলে করেন ২৮ বলে ৪৪। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে তানজিম হাসানের টানা ৩ বলে তিনি হাঁকিয়েছেন ৩ ছক্কা!...
Developed by BDITHOST