bela
২৮ অক্টোবর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের দেয়া ১৬৫ রানের জবাবে ১৪৯ রানে থামে টাইগারদের ইনিংস। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো উইন্ডিজ।

চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে উইন্ডিজ। তবে ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গে রিশাদের বলে ব্যক্তিগত ৩৪ রানে আথানেজ ফিরলে। ৩৩ রান করা ব্র্যান্ডন কিং ও রাদারফোর্ডকে ফিরিয়ে ক্যারিবীয় শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। ৮২ রানে ৩ উইকেট পড়লেও বাকি ইনিংসে আর কোনো উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ।

অধিনায়ক শেই হোপ ২৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটার রোভম্যান পাওয়েল শুরুতে ধুঁকলেও শেষের দিক ঝড় তুলে করেন ২৮ বলে ৪৪। এর মধ্যে ইনিংসের শেষ ওভারে তানজিম হাসানের টানা ৩ বলে তিনি হাঁকিয়েছেন ৩ ছক্কা! তাদের জুটিতে ওঠে ৪৫ বলে ৮৩ রান।

জবাবে ৫৭ রানে টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ২৮ রান করে তাওহিদ হৃদয় আউট হলে ৭৭ রানে ৬ষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ দিকে তানজিম সাকিবের ৩৩ ও নাসুমের ২০ রান শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছে।

শেষ ৩ বলে যখন ১৭ রান প্রয়োজন, তখন তাসকিন ডিম মিড উইকেট দিয়ে ছক্কা মারেন। দর্শকদের মনে অল্প সময়ের জন্য হলেও জয়ের আশা উঁকি দেয়। কিন্তু বিধিবাম! দেখা যায়, ছক্কা মেরেও হিট আউট হয়েছেন এই পেসার। ফলে ১৬ রানের পরাজয় বরণ করে নিতে হয় বাংলাদেশকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের সেই কবির হোসেন মারা গেছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ

সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: চিফ হুইপ

রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জাতীয় চিড়িয়াখানায় এলো নতুন ৪ প্রাণী

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

১০

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ অর্থ জব্দ

১১

এসএসপি ঢাকা মহানগর শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

১২

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি , ব্যয় ২৫৪ কো‌টি টাকা

১৩

রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে বাবার মৃত্যু

১৪

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

১৬

আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

১৭

চিড়িয়াখানায় আমি থাকব বাঘের পাশে, রাশেদ খাঁনকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্পের’ পাশে: হানজালা

১৮

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৯

মাজারে মদ-গাজা বন্ধ ঘোষণার একদিন পরই ডিসি সরওয়ারকে বদলি

২০

Design & Developed by: BD IT HOST