সাত বছর ধরে চলছিলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সাপ্তাহিক লাইভ ‘শরয়ী সমাধান’। তবে এই অনুষ্ঠান না করার ঘোষণা দিয়েছেন তিনি। এখন থেকে ‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’ নামে নতুন একটি ধারাবাহিক অনুষ্ঠান করবেন তিনি। শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘আজ থেকে আর হচ্ছে না সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’। বিগত সাত বছর ধরে চলা অনুষ্ঠানটির সফল সমাপ্তির পর আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন ধারাবাহিক—‘প্রিয়নবীর (সা.)-এর হারিয়ে যাওয়া সুন্নাহ’। প্রিয়নবী (সা.)-কে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। আর তাকে ভালোবাসার দাবি তখনই পূর্ণ হবে, যখন আমরা তার সুন্নাহর অনুসরণ করব।’ আমাদের সমাজ থেকে প্রতিদিন প্রিয়নবীর সুন্নাহ হারিয়ে যাচ্ছে জানিয়ে তিনি লেখেন, ‘অথচ পার্থিব...
Developed by BDITHOST