স্টাফ রিপোর্টার
৩০ অগাস্ট ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭ বছর পর বন্ধ হয়ে গেল শায়খ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’

সাত বছর ধরে চলছিলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সাপ্তাহিক লাইভ ‘শরয়ী সমাধান’। তবে এই অনুষ্ঠান না করার ঘোষণা দিয়েছেন তিনি। এখন থেকে ‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’ নামে নতুন একটি ধারাবাহিক অনুষ্ঠান করবেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

 

 

পোস্টে শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘আজ থেকে আর হচ্ছে না সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’। বিগত সাত বছর ধরে চলা অনুষ্ঠানটির সফল সমাপ্তির পর আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন ধারাবাহিক—‘প্রিয়নবীর (সা.)-এর হারিয়ে যাওয়া সুন্নাহ’। প্রিয়নবী (সা.)-কে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। আর তাকে ভালোবাসার দাবি তখনই পূর্ণ হবে, যখন আমরা তার সুন্নাহর অনুসরণ করব।’

 

আমাদের সমাজ থেকে প্রতিদিন প্রিয়নবীর সুন্নাহ হারিয়ে যাচ্ছে জানিয়ে তিনি লেখেন, ‘অথচ পার্থিব জীবনে সুস্থতা, শৃঙ্খলা, সফলতা এবং আত্মপ্রশান্তির জন্য সুন্নাহর অনুসরণের বিকল্প নেই। আবার পরকালীন মুক্তি ও প্রিয়নবী (সা.)-এর শাফায়াত লাভেরও অন্যতম মাধ্যম তার সুন্নাহর অনুসরণ। সমাজের বুকে সুন্নাহর পুনর্জাগরণের লক্ষ্যে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক অনুষ্ঠান ‘প্রিয়নবীর হারিয়ে যাওয়া সুন্নাহ’।

 

প্রিয়নবীর হারিয়ে যাওয়া সুন্নাহ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার বাদ জুমা শায়খ আহমাদুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজ এবং চ্যানেলে একযোগে প্রচারিত হবে বলে জানান তিনি।

Facebook Comments Box
See also  কাদের গণি চৌধুরীর নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর প্রতি ঈসার কৃতজ্ঞতা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

৭ বছর পর বন্ধ হয়ে গেল শায়খ আহমাদুল্লাহর ‘শরয়ী সমাধান’

শিক্ষকের উপস্থিত বুদ্ধিতে নেপালে প্রাণে বাঁচল ১,৬৪৩ স্কুলপড়ুয়া

১১টি সংসদীয় আসনের নতুন সীমানা নির্ধারণ

সন্তান বিক্রি’ করে ঢাকায় এসে নতুন আইফোন কিনলেন বাবা

নতুন মামলায় গ্রেফতার সাবেক রেলমন্ত্রী

মন্ত্রীদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

পানি বাড়ায় খুলে দেওয়া হলো কর্ণফুলী বাঁধের ১৬ জলকপাট

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ইরানের হুমকির পর লোকচক্ষুর আড়ালে ট্রাম্পের ছেলে

১০

রাত ৯টার মধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টির আভাস

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

১২

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এনডিপির গভীর শোক ও সংহতি

১৩

দুপুরের মধ্যে ১১ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

নারী কেলেঙ্কারি সহ নানান অপরাধে অভিযুক্ত ওসি ফয়েজ উদ্দিন মৃধা অবশেষে পুলিশ লাইনে বদলি ও জনমনে স্বস্তি

১৫

শ্রীপুরে মামলা প্রত্যাহারের দাবিতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল

১৬

চট্টগ্রামে টপ টেনের জমকালো উদ্বোধন, থাকছে ১৫ শতাংশ বিশেষ ছাড়

১৭

কাদের গণি চৌধুরীর নতুন দায়িত্বে প্রধানমন্ত্রীর প্রতি ঈসার কৃতজ্ঞতা

১৮

সুন্দরবন জনতা ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১৯

দেশজুড়ে বিদ্যুৎ ভারসাম্য ফেরাতে রাজধানী ঢাকায় লোডশেডিং সমন্বয়ের সিদ্ধান্ত

২০

Design & Developed by: BD IT HOST