bela
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে বাবার ন্যায় আবার ইতিহাস গড়তে চাচ্ছেন মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি।

গাজীপুরে বাবার ন্যায় আবার ইতিহাস গড়তে চাচ্ছেন প্রয়াত সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনি।

 

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি গণমিছিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশে বলেন, ইনশাল্লাহ, আবার আপনাদের সঙ্গে দেখা হবে ১২ তারিখ। সেদিন আমরা এক সঙ্গে বিজয় মিছিল করব। বাংলাদেশে এই গাজীপুর-২ আসন ইনশাল্লাহ আবারও ইতিহাস গড়তে যাচ্ছে।

 

তিনি বলেন, আমাদের নেতা যে উপদেশ দিয়েছেন ওই উপদেশ মতো ১২ ফেব্রুয়ারি সকালে সবাই তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াবেন, নিজেরা ধানের শীষে ভোট দেবেন এবং এলাকার সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য সহায়তা করবেন। ইনশাল্লাহ, বাংলাদেশের সর্বোচ্চ ভোট নিয়ে আমরা আমাদের নেতাকে গাজীপুর-২ আসনটি উপহার দেব।

 

এর আগে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা দলে দলে ভাওয়াল রাজবাড়ি মাঠে এসে একত্রিত হয়। পরে একটি বিশাল মিছিল নিয়ে জয়দেবপুর বাজার-বাসস্ট্যান্ড শিববাড়ী হয়ে বিআরটি বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

এ সময় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা আব্দুস সালাম, মেহেদী হাসান এলিস, আকম মোফাজ্জল হোসেন, কাউন্সিলার হাসান আজমল ভূইয়া, হান্নান মিয়া হান্নু, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, রোকনুজ্জামান উজ্জল, মাহবুর আলম মোল্লা, শফিকুল আলম মিলু, মনির হোসেন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  ঢাকাসহ ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১

দোকানপাট ও শপিংমল খোলা রাখা নিয়ে বিদ্যুৎ বিভাগের নতুন নির্দেশনা

হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের বার্তা

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন মন্ত্রী

ঢাকাসহ ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা

সরকার পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চাচ্ছে

কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা

অস্ট্রেলিয়ার ভিসা মঞ্জুরির আসল চিঠি যাচাই করবেন যেভাবে

১০

‘এশিয়া পোস্টের’ বিরুদ্ধে হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি মাসুদ সাঈদীর

১১

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল

১২

হজে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন ধর্মমন্ত্রী

১৩

এস এস পি সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল সাহেবের শশুর ইন্তেকালে এসএসপির নেতৃবৃন্দ প্রকাশ

১৪

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হবে ৩ জুনের ট্রেনের টিকিট

১৫

আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন

১৬

বনশ্রীর মাদ্রাসা শিক্ষার্থী ‘হত্যা’র ইস্যুতে যা বললেন আব্দুল কাদের

১৭

আটঘরিয়ায় ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৮

রামিসার হত্যাকারীর শাস্তি এক মাসের মধ্যে: প্রধানমন্ত্রী

১৯

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

২০

Design & Developed by: BD IT HOST