এম আরফাত সুমন - চট্টগ্রাম।
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হজযাত্রীদের হয়রানি রোধে বিমানমন্ত্রীর কঠোর নির্দেশনা

হজযাত্রীরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

 

তিনি বলেন, হাজীদের সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে হজ সম্পন্ন নিশ্চিত করা রাষ্ট্রের কর্মচারী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

 

রোববার বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা, ক্যাম্পে থাকা-খাওয়া এবং স্বাস্থ্যসেবাসহ প্রতিটি ক্ষেত্রে সমন্বিত তদারকি জোরদার করতে হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগাম প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশও দেন তিনি।

 

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কিনা, তা আমরা নিশ্চিত করব।’

 

তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শন করে সার্বিক অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

সভায় আসন্ন হজ মৌসুমে ফ্লাইটের চাপ বিবেচনায় হজ ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার, দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং হজযাত্রীদের সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Facebook Comments Box
See also  আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

তারেক রহমানের নির্দেশে ঈশ্বরদীতে বৃক্ষরোপণ কর্মসূচি

গ্রেপ্তারের পরদিন কারাগারে মারা গেলেন চট্টগ্রামের যুবলীগ নেতা

কৃষক কার্ড নিয়ে ভাইরাল টাঙ্গাইলের সেই কবির হোসেন মারা গেছেন

প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ

সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: চিফ হুইপ

রক্ষণের দৃঢ়তায় ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

জাতীয় চিড়িয়াখানায় এলো নতুন ৪ প্রাণী

স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ

১০

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

১১

আসামি পালানোর ঘটনায় দুই কর্মকর্তাসহ ৩ পুলিশ প্রত্যাহার

১২

রাজশাহীতে বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ও নগদ অর্থ জব্দ

১৩

এসএসপি ঢাকা মহানগর শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৪

চলতি বছরে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি , ব্যয় ২৫৪ কো‌টি টাকা

১৫

রাজশাহীতে ছেলের মুগুরের আঘাতে বাবার মৃত্যু

১৬

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

১৮

আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

১৯

চিড়িয়াখানায় আমি থাকব বাঘের পাশে, রাশেদ খাঁনকে রাখব ‘ডোনাল্ড ট্রাম্পের’ পাশে: হানজালা

২০

Design & Developed by: BD IT HOST