এম আরফাত সুমন - চট্টগ্রাম।
১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম থেকে ডাক পেলেন বিএনপির ৩৬ নেত্রী

চট্টগ্রাম থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী ৩৬ জন নারী নেত্রীকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে বিএনপির মনোনয়ন বোর্ড। শনিবার (১৮ এপ্রিল) বিকালে রাজধানীর গুলশানে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল। এ লক্ষ্যে নির্ধারিত সময়ের আগেই সেখানে উপস্থিত হয়েছেন তারা।

 

চট্টগ্রাম থেকে সাক্ষাৎকারের জন্য ডাক পাওয়া নেত্রীদের মধ্যে রয়েছেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর স্ত্রী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভাইস প্রেসিডেন্ট ডা. কামরুন নাহার দস্তগীর, নাজমা আকতার, ডা. ফারহানা আফরোজ চৌধুরী, আফরোজা বেগম, শাহেনেওয়াজ চৌধুরী, এসএম নুসরাত ইকবাল, নাছিমা আক্তার চৌধুরী, আইরীন পারভীন খন্দকার, ফরিদা আকতার, ড. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি, রীনা আকতার, দিল আফরোজ সুলতানা চৌধুরী, সায়মা আহমেদ, নাসিমা সাফা কামাল, বিবি হাজেরা সাদাত আলম, জান্নাতুল নাঈম চৌধুরী রিকু, নাজনীন মাহমুদ, গোলতাজ বেগম, অ্যাডভোকেট কানিজ কাউসার চৌধুরী, মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা, ডা. ফারাহনাজ মাবুদ (সিলভী), নুরী আরা সাফা, মেহেরুন নেছা নার্গিস, ফারহানা ইয়াছমিন চৌধুরী আঁখি, মোছাম্মৎ সুলতানা বেগম (আঁখি সুলতানা), রৌশন আখতার, সুলতানা পারভীন, জেসমিনা খানম, জিনাতুন নেছা জিনু, ইয়াসমিন খান, ডা. লুসি খান, অ্যাডভোকেট হাসনা হেনা ও আয়শা আকতার সানজি।

 

দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০ আসনের মধ্যে বিএনপি জোটের জন্য বরাদ্দ রয়েছে ৩৬টি আসন। ফলে মনোনয়ন বোর্ড যাদের চূড়ান্ত করবে, সমসংখ্যক প্রার্থী থাকলে তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২১ এপ্রিল মনোনয়নপত্র জমার শেষ দিন। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
See also  নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী আরাফাতের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

পাংশায় রেল ব্রীজের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু 

অবশেষে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসিরুদ্দীন পাটওয়ারী

পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১০

আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, বসানো হয়েছে সিসি ক্যামেরা

১১

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ‎

১২

শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর কাঁচামাল ব্যবসায়ী নাঈমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

১৩

নাফ নদীতে সশস্ত্র চক্রের সঙ্গে বিজিবির গোলাগুলি

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

১৫

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

১৬

সংরক্ষিত নারী আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর

১৭

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

১৮

একসঙ্গে স্ত্রী ও তিন সন্তান হারিয়ে নির্বাক শহিদুল

১৯

নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি

২০

Design & Developed by: BD IT HOST