স্টাফ রিপোর্টার
১৯ এপ্রিল ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়া

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার একদিনের সফরে পৈতৃকভিটা বগুড়া আসছেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম এ সফরে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, জেলা বিএনপি আয়োজিত জনসভায় অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

 

প্রধানমন্ত্রীর এ সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রীর আগমনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলো সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত কর্মসূচি অনুসারে তারেক রহমান সোমবার সকাল ৬টায় গুলশানের নিজ বাসভবন থেকে বাসে করে যাত্রা শুরু করবেন। সকাল সাড়ে ১০টায় বগুড়ার সার্কিট হাউসে উপস্থিত হবেন।

 

বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টার দিকে জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া পৌরসভাকে বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, বেলা পৌনে ১২টার দিকে বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাত্রা, দুপুর পৌনে ১টার দিকে বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন, দুপুর ১টার দিকে শহীদ জিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড প্রদান, দুপুর পৌনে ২টার দিকে নশিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন এবং দুপুর আড়াইটার দিকে জিয়া বাড়িতে উপস্থিত হবেন। সেখান থেকে বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হবেন। এরপর বিকাল ৪টার দিকে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান করবেন।

 

বিকাল পৌনে ৬টার দিকে বগুড়া প্রেস ক্লাবের ‘নতুন ভবন’ উদ্বোধন এবং বিকাল ৫.৫০ মিনিটে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুননির্মাণ কাজের উদ্বোধন করবেন। দিনভর এসব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেবেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রা বিরতি করবেন। এরপর সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

See also  রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

 

এর আগে গত ১৫ এপ্রিল বগুড়া সার্কিট হাউসে ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী সফর উপলক্ষে প্রেস ব্রিফিং করেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রেস ব্রিফিং শেষে তারা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠসহ সংশ্লিষ্ট বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন।

 

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন বলেন, ঘরের ছেলে আজ দেশের প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন। এটি শুধু রাজনৈতিক ঘটনা নয়, আমাদের আবেগের বিষয়। সব মিলিয়ে দীর্ঘ সময় পর ‘ঘরের ছেলে’ প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত বগুড়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির একাউন্টিং বিভাগের শিক্ষার্থী আরাফাতের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

পাংশায় রেল ব্রীজের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু 

অবশেষে নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসিরুদ্দীন পাটওয়ারী

পথশিশুদের সুরক্ষা ও মানবিক উন্নয়নে কাজ করছে সরকার

মার্কিন ভিসা নিয়ে ঢাকার দূতাবাসের বার্তা

হাদির সঙ্গে ফয়সালের পরিচয় কীভাবে হলো— প্রশ্ন আব্দুল কাদেরের

ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১০

আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, বসানো হয়েছে সিসি ক্যামেরা

১১

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ‎

১২

শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর কাঁচামাল ব্যবসায়ী নাঈমের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার 

১৩

নাফ নদীতে সশস্ত্র চক্রের সঙ্গে বিজিবির গোলাগুলি

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ

১৫

রামিসা হত্যা মামলা: যুক্তিতর্ক উপস্থাপন আজ

১৬

সংরক্ষিত নারী আসনে সরকারি বরাদ্দ নিয়ে অসন্তোষ মাহমুদা মিতুর

১৭

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

১৮

একসঙ্গে স্ত্রী ও তিন সন্তান হারিয়ে নির্বাক শহিদুল

১৯

নতুন ঋণ চেয়ে আইএমএফের কাছে সরকারের চিঠি

২০

Design & Developed by: BD IT HOST