bela
২০ অক্টোবর ২০২৫, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘কোনো রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতা শেখ হাসিনার পতন ঘটিয়েছে’

কোনো রাজনৈতিক দল নয়, সাধারণ ছাত্র-জনতা শেখ হাসিনার পতন ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর মহানগরীর হোটেল তিলোত্তমায় প্রেসব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিভাগীয় সমন্বয়ক আতিক মুজাহিদ, মহানগর প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, জেলা সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিবসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারজিস বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না করে, শহীদ পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত না করে, ২৪ এর গণহত্যা, শাপলা-বিডিআর হত্যার বিচার না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি দায়সারা নির্বাচন করতে চায়, তাহলে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা। শহীদ ও আহতদের কথা ভুলে গিয়ে সরকার যদি শুধু নির্বাচনের কথা বলে, তাহলে বাংলাদেশে মানেুষের কাছে এই সরকার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, শহীদ পরিবারগুলোর জন্য এখন এই সরকার কোন মাসিক ভাতা দেয়া শুরু করেনি। এই মুহুর্তে দুর্দশাগ্রস্ত অবস্থায় আছেন তারা। তাদের জন্য দ্রুত ভাতার ব্যবস্থা করতে হবে।

এর আগে, রংপুর জেলা ও মহানগর এনসিপির সমন্বয় কমিটির সাথে সমন্বয় সভা করেন তিনি। এ সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

হজের খরচ কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে: বিমান প্রতিমন্ত্রী

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

১০

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

১১

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

১২

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১৩

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১৪

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৬

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

১৭

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৮

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

১৯

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST