বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ গোলরক্ষকদের জয়জয়কার। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার কাছে আটকে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। আরেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে তো প্রায় হেরেই বসতে যাচ্ছিল। তারাও পয়েন্ট খুইয়েছে ওই গোলরক্ষকের কাছে।
বয়সের হিসেবে আগের ম্যাচে সেইভের রেকর্ড গড়েছে ভোজিনিয়া। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে ৪০ বছর বা তার বেশি বয়সী কোনো গোলরক্ষকের এক ম্যাচে সাত সেইভ, রেকর্ড।
এদিকে সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস গড়েছেন বিশ্ব রেকর্ড। উরুগুয়ের নয়টি সুযোগ থামিয়ে দিয়েছেন। এত সেইভ আগে কখনও কোনো গোলরক্ষক দিতে পারেননি বলে জানিয়েছে বিবিসি।
তবে সৌদির বিপক্ষে দাপট দেখালেও হার এড়ানো খুশি থাকতে পারে উরুগুয়ের। শেষ মুহূর্তে এসে এক পয়েন্ট উদ্ধার করেছে উরুগুয়ে। সৌদি আরবের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে শেষ হওয়া ম্যাচের পর গ্রুপটির লড়াই হয়ে উঠেছে আরও জমজমাট ও অনিশ্চিত।
ম্যাচের শুরুতে অঘটনের ইঙ্গিত দেয় সৌদি আরব। হাসান আল তামবাক্তির হেড উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ঠেকালেও বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে আব্দুলেলাহ আল আমরি কাছ থেকে বল জালে জড়িয়ে সৌদি আরবকে অবিশ্বাস্য এক লিড এনে দেন।
পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝড় তোলে উরুগুয়ে। একের পর এক সুযোগ তৈরি করার পর অবশেষে সমতায় ফেরে তারা। ম্যাক্সি আরাউজো কাছ থেকে ফিরতি বলে জোরালো শট নিয়ে গোল করে দলকে হার এড়ান।
এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এইচ’-এর পরিস্থিতি এখন পুরোপুরি উন্মুক্ত। এর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে চমক দেখিয়েছিল কেপ ভার্দে। ফলে প্রথম ম্যাচ শেষে গ্রুপের চার দল—স্পেন, কেপ ভার্দে, উরুগুয়ে ও সৌদি আরব—সবারই সংগ্রহ এখন সমান এক পয়েন্ট।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST