ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত প্রতিবাদ বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে শিক্ষার্থীদের পথরোধ করেছে দিল্লি পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) যন্তর মন্তরে পৌঁছাতে অটো রিকশায় রওনা দেওয়া একদল শিক্ষার্থীকে কর্মসূচিস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার আগেই থামিয়ে দেওয়া হয় এবং তাদের সামনে এগোতে বাধা দেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করেই তারা স্বাভাবিকভাবে অটো রিকশায় চড়ে বিক্ষোভস্থলে যাচ্ছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝপথেই তাদের আটকে দেয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST