নওগাঁ প্রতিনিধি : জুলেখা খাতুন স্মরনী
২৫ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাটির নিচে লুকানো ওয়াশ উদ্ধার, গ্রেফতার ১

নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় চোলাই মদসহ নানা ধরনের মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছিল। সেই প্রেক্ষাপটে জেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে একের পর এক অভিযান পরিচালিত হচ্ছে। জনসাধারণের দেওয়া তথ্যকে গুরুত্ব দিয়ে অভিযানে নামছে পুলিশ, আর এরই ধারাবাহিকতায় এবার সফল অভিযান চালানো হয়েছে মান্দা উপজেলার ঋষিপাড়ায়।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই আশীষ কুমার সান্যালের নেতৃত্বে ২৪ জুলাই সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ভারশো ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে স্বপন ঋষি নামে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বাড়ির বারান্দার নিচে মাটির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৮০ লিটার ওয়াশ, অর্থাৎ চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত আলামত জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিয়মিত টহল, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান এবং সাধারণ মানুষের সহযোগিতায় জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ প্রশাসনের প্রত্যাশা, জনসচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় নওগাঁকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা আরও সহজ হবে।

Facebook Comments Box
See also  জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১০

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১১

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৩

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

১৪

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৫

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

১৬

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

১৭

মাটির নিচে লুকানো ওয়াশ উদ্ধার, গ্রেফতার ১

১৮

আত্রাইয়ে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

কুষ্টিয়ায় চা বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

২০

Design & Developed by: BD IT HOST