সীমান্ত, জবি প্রতিনিধি:
২৭ জুলাই ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন ট্রেজারার (কোষাধ্যক্ষ) নিয়োগকে ঘিরে যখন ক্যাম্পাসজুড়ে আলোচনা চলছে, তখন শিক্ষার্থীদের একটি অনলাইন মতামত জরিপে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক পেয়েছেন ব্যাপক সমর্থন। শিক্ষার্থীদের জনপ্রিয় ফেসবুক প্ল্যাটফর্ম ‘আমরা জকসু চাই’ গ্রুপে পরিচালিত এক জরিপে অংশগ্রহণকারীদের ৯১ শতাংশ তাকে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ট্রেজারার হিসেবে দেখতে চাওয়ার মত দিয়েছেন।

 

সম্প্রতি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ট্রেজারার নিয়োগের ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও এ পদে নতুন নিয়োগের বিষয়টি আলোচনায় এসেছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের একটি বড় অংশ জবির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আসছেন।

 

এরই প্রতিফলন দেখা গেছে ‘আমরা জকসু চাই’ গ্রুপে পরিচালিত অনলাইন মতামত জরিপে। সেখানে সম্ভাব্য ট্রেজারার হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক, বর্তমান ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন এবং ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুর মোরশেদ ভূঁইয়ার নাম অন্তর্ভুক্ত করা হয়।

 

জরিপে মোট ৩৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে অধ্যাপক ড. ইমরানুল হক ৩১৭ ভোট পেয়ে মোট ভোটের প্রায় ৯১ শতাংশ অর্জন করেন। অন্যদিকে অধ্যাপক ড. সাবিনা শরমিন পান ১৪ ভোট (প্রায় ৪ শতাংশ) এবং অধ্যাপক ড. মো. মঞ্জুর মোরশেদ ভূঁইয়া পান ১৮ ভোট (প্রায় ৫ শতাংশ)।

 

জরিপের ফলাফল ইঙ্গিত করছে, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বড় একটি অংশ ট্রেজারার পদে ড. ইমরানুল হককে দেখতে আগ্রহী। তবে এটি একটি অনানুষ্ঠানিক অনলাইন মতামত জরিপ এবং এর কোনো প্রাতিষ্ঠানিক বা নিয়োগ-সংক্রান্ত বাধ্যবাধকতা নেই। ট্রেজারার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

বর্তমানে অধ্যাপক ড. ইমরানুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষের দায়িত্বও পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০৭ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০২১ সালে অধ্যাপক পদে উন্নীত হন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যেও তিনি অন্যতম।

See also  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

 

শিক্ষাজীবনে তিনি ডেনমার্কের অ্যালবর্গ বিশ্ববিদ্যালয় থেকে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিষয়ে এমএসসি এবং ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা প্রকল্পে গবেষক হিসেবে কাজ করেছেন। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ৭৪টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ভাইস-চ্যান্সেলর রিসার্চ অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

 

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, গবেষণায় উল্লেখযোগ্য অবদান এবং শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতার কারণে অধ্যাপক ড. ইমরানুল হক ট্রেজারার পদের আলোচনায় অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তবে শেষ পর্যন্ত এ পদে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবে নিয়োগকারী কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে ২ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

আর্থিক কেলেঙ্কারি ও স্বাক্ষর জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে জবিরিইউ সভাপতি জাহাঙ্গীর বহিষ্কার 

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান চার লাখ একাশি হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার ​

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক 

সাংবাদিক নিবন্ধন: পেশার মর্যাদা প্রতিষ্ঠা নাকি নতুন চ্যালেঞ্জ | মো. কামরুল ইসলাম

জবির নতুন ট্রেজারার হিসেবে শিক্ষার্থীর পছন্দ মার্কেটিং বিভগের অধ্যাপক ড. ইমরানুল হক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন   

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

সাতক্ষীরার এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

১০

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, অনুমতি পাবেন না যারা

১১

সেনা পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১২

সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

১৩

৩০০ ছাড়ালো কাঁচামরিচের কেজি

১৪

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৫

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

১৬

রাজবাড়ীতে কারাগারে হাজতির মৃত্যু

১৭

মাটির নিচে লুকানো ওয়াশ উদ্ধার, গ্রেফতার ১

১৮

আত্রাইয়ে পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

১৯

কুষ্টিয়ায় চা বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

২০

Design & Developed by: BD IT HOST